রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়া ১৯নং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শিশুরা হলো, কলিমুল্লা (১০), ওমর ফারুক (৬) ও জসিম (৭)।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।