রোটারী ক্লাব গ্রেটার চিটাগাংয়ের চারা রোপন ও বিতরন কর্মসূচি
রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের চাটার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। প্রেসিডেন্ট ইলেক্ট এস. এম জমির উদ্দিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, পিপি শহিদুল ইসলাম চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ বেলাল, ইকরাম পাশা, রোটারেক্ট নাইম হাসান, ইফতি, অর্পণ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশকে সবুজায়নের জন্য ক্লাবের উদ্যোগে চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং এই কর্মসূচি চলমান থাকবে। রোটারী সপ্তম কর্মক্ষেত্রের মধ্যে পরিবেশ অন্যতম। আর এই পরিবেশ সুরক্ষায় রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে যে সকল বৃক্ষরাজী স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে সে বৃক্ষগুলোও রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং কর্তৃক রোপিত হয়েছিল।