মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, কবি ও কলামিস্ট জামশেদ উদ্দীন সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সম্মাননা স্মারকে (২০২৩) ভূষিত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সীতাকুণ্ড জেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস কে এম মেজবাহ উদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের ডিআইজি মুসলেম উদ্দীন । বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্পপতি মোহাম্মদ বেলাল।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক দিদারুল আলম দিদার, সীতাকুণ্ড কামিল ও আরবি মাদ্রাসা অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া শিক্ষা ক্ষেত্রে সম্মাননা স্মারকে ভূষিত হন মরোনোত্তর সমাজহিতৈষী মাওলানা ওবায়দুল হক, সাংবাদিকতায় মরোনোত্তর বিশিষ্ট সাংবাদিক আখতারুন নবী, সমাজ উন্নয়নে স্থপতি ইঞ্জিয়ার কামরুদ্দোজা, আত্মমানবতার সেবায়, সীতাকুণ্ড গাউছিয়া কমিটি ও ক্রীড়া নৈপুণ্যে, জাতীয় সাতাঁর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী জিনিয়া জাফরিনকে।
বক্তারা বলেন, প্রতিটি ব্যক্তির স্ব স্ব ক্ষেত্রের অবদান অনিষিকায্য। আজকের সমাজ বিনির্মাণে তাঁদের উজ্জ্বল স্বাক্ষর রয়েছে। সমাজের সকল অনিয়ম পরিহার করারও আহ্বান জানান।