চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগের ফাইনাল খেলা রোববার (৪ জুন) দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর সোয়া ১টায় শুরু হওয়া এ ফ্ইানালে জে.ডি.সি ক্রিকেট একাডেমি ও বাদশা মিয়া স্মৃতি সংসদ মুখোমুখি হবে।
খেলা শেষে বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ও মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণপদ রায়। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক ও প্রয়াত রাফির পিতা ওসমান গনি মনসুর এবং চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষের বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী।
উল্লেখ্য, এই লিগের ৮ কোয়ার্টার ফাইনালিস্ট দল এবং তাদের কর্মকর্তাদের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে।