বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।