রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার পুলিশ। শনিবার (৬ মে ) সকাল ৬টা থেকে রবিবার (৫ মে) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৭ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন  এলাকা অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জন গ্রেফতার করা হয়।   এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫০৬ পিস ইয়াবা, ১০ কেজি ৪০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে বলে এতে জানানো হয়।