চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম জাহেদুল ইসলাম প্রকাশ মিনার (১৪)।
সোমবার (১৭ জুলাই ) সকালে উপজেলার পৌরসভার ইছাখালী আদর্শ গ্রাম ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর ওই এলাকার জমির উদ্দীন সওদাগরের দ্বিতীয় সন্তান। মিনার ঘাটচেক উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন শাহ্ বলেন, বাড়ি থেকে একটু দূরে ইটভাটা সংলগ্ন একটি পুকুরের পাশে কয়েকজন কিশোর খেলা করছিলো। হঠাৎ জাহেদুল ইসলাম মিনার নিখোঁজ হলে খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরের মধ্যে কিশোরকে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, ওই স্কুল ছাত্রকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থী মৃতের ঘটনা সম্পর্কে তিনি অবহিত নয়।