রাউজান উপজেলা যুবলীগের ছাতা-ফলমূল-শরবত বিতরণ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত বিতরণ এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মুন্সিরঘাটা চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা যুবলীগের সভাপতি, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।শুভেচ্ছা বক্তব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর দ্বিতীয় প্যানের মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, দপ্তর সম্পাদক তপন দে, অর্থ সম্পাদক আবু জাফর রাশেদ, জসিম উদ্দিন মুন্না, ইকবাল হোসেন আজিজ উদ্দিন ইমু, আলমগীর আলী, জিয়াউল হক রোকন, আবু ছালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, আজাদ খাঁন, সবুজ দে বানু, জাহেদুল আলম, সাবের হোসেন, তারেক চৌধুরী, এমরান হোসেন মনির, সোলেমান বাদশা, লোকমান হাকিম চৌধুরী, আবুল হোসেন বাবু, ওয়াহেদ বাবলুসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।