কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আল আইন প্রাদেশিক কমিটি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গেলে সংগঠনটির নেতৃবৃন্দ এ সংবর্ধনার আয়োজন করে।
সেলিম রাজুর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আবুল বশর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম।