যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার আরেক আসামি নুর মোস্তফাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও অধরা রয়ে গেছে মামলার এক নম্বর আসামি। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরের সিটি গেট সংলগ্ন কর্নেল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর সীতাকুণ্ড পৌরসভার মীরেরহাট বটতলা নামক এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্পের পাশে মৃদুলা হোটেলের ভেতর যুবলীগ নেতা ইউসুফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় জড়িত সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। গ্রেপ্তার নূর মোস্তফা মামলার দুই নাম্বার আসামি। এর আগে, এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, ইউসুফ হত্যা মামলার সাতজনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ চার্জশিটভুক্ত দুই নম্বর আসামি নুর মোস্তফাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে থানায় হস্তান্তর করে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।