দীর্ঘদিন ধরেই পুরুষ ক্রিকেটারদের জন্য বাংলাদেশে প্রিমিয়ার লিগ(বিপিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এবার মেয়েদের জন্য বিপিএলে আয়োজনের করার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। নারী ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের জন্যই মেয়েদের বিপিএল চালু করার কথা ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী দলের সাথে দেখা করে নারী বিপিএল চালুর ঘোষণা দেন পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব। ’
প্রতিবছরই সারা দেশে অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেট। বিসিবির এই আসর বেশ সাড়া ফেলেছে চারিদিকে। এখান থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও এমন করার কথা ভাবছে বিসিবি।
মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেটতো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরও নতুন নতুন খেলোয়াড় আমরা পাবো বলে আমার মনে হয়। ’