মুক্তি পেল অমিতের ‘দিওয়ানা’

তরুণ নির্মাতা ও প্রযোজক অমিত নাথের পরিচালনায় মুক্তি পেল মিউজিক ভিডিও ‘দিওয়ানা’।

গীতিকার সজীবের কথায়, আদিব কবিরের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল।

গত ৩১ মে মিউজিক ভিডিওটি জাহেদ পারভেজ পাবেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘পাবেল’-এ মুক্তি দেওয়া হয়।

রাজধানী ঢাকা ও তিনশত ফিটের সুন্দর পরিবেশে চিত্রায়িত গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন সনিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া।

চিত্রগ্রাহক ছিলেন রাকিব আহাম্মেদ। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন নাজমুল ইভান ও সহকারী পরিচালক হিসেবে ছিলেন জামি মুস্তফা।