মুক্তিযুদ্ধের চেতনায় উগ্রবাদী অপশক্তি রুখে দাড়াতে হবে
বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সভায় বক্তারা
সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ বান্দরবান পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সভা বুধবার ( ২১ জুন ) সন্ধ্যায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাহী সভাপতি, সাবেক এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম ও মহাসচিব লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সংগঠনের কেন্দ্রীয় সহ – সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাকিম চৌধুরী, আবুল কালাম মুন্না প্রমূখ। সভায় সংগঠনের কেন্দ্রীয় কনভেশন সফল করার প্রস্তুতি ও আগামী সেপ্টেম্বরে বান্দরবান জেলা সম্মেলন সম্পন্ন করা এবং জেলা কমিটির শুন্যপদ সমূহ কো-অপশনের মাধ্যমে পূরণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে যেকোন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে সন্ত্রাসী জঙ্গি ও উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তির উত্থান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিরোধ করতেই হবে।
সংবাদ দাতা