মিরসরাই কলেজ ছাত্রলীগের কমিটিতে চিহ্নিত মোটরসাইকেল চোর অনি

দীর্ঘদিন পর বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে কমিটির সাংস্কৃতিক সম্পাদকের নাম দেখে ছানাবড়া কমিটির অন্যান্য সদ্যস্য ও কলেজ শিক্ষার্থীদের। আংশিক কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদে থাকা মেহেরাজ হোসেন অনি একজন চিহ্নিত মোটরসাইকেল ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই, ডাকাতির মামলা রয়েছে। এছাড়া মেহেরাজ অনি গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসার সাথে সম্পৃক্ত বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

স্থানীয়রা জানান, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আংশিক কমিটিতে স্থান পাওয়া মেহেরাজ অনি নিজেই মাদকাসক্ত এবং চিহ্নিত মাদককারবারি। সে মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতির সাথেও সম্পৃক্ততার কথা জানিয়েছেন স্থানীয়রা। এমন একটি দুর্ধর্ষ চিহ্নিত অপরাধীকে কলেজ ছাত্রলীগের কমিটিতে রেখায় কলেজের সাধারণ ছাত্র ও ছাত্রলীগের অন্যান্য সদস্যরা অপরাধ প্রবন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পূর্ণাঙ্গ কমিটিতে চিহ্নিত এই অপরাধীকে বাদ দেয়ার অনুরোধ করেছেন কলেজের অসংখ্য সাধারণ ছাত্রছাত্রী ও ছাত্রলীগের দায়িত্বশীলরা।

নতুন কমিটিতে সরোয়ার জামান সিফাতকে সভাপতি ও মেহেদী হাসান শিপনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া জাবেদ ইকবাল শুভ, আকাশ মনি ও মহিবুল হোসেনকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফরা ইকবাল নাহিদ, আরিফুর রহমান ও মিথুন শর্মা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য মিরসরাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের আগামীর নৌকার কাণ্ডারি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবে এই কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রলীগ বরাবর কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিহ্নিত মোটরসাইকেল চোর মেহেরাজ হোসেন অনিকে কমিটিতে রাখার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লবিং ছিল তাই রাখতে হয়েছে । মিটিংয়ে আছি, তাই বিস্তারিত বলতে পারছি না।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর মিরসরাইয়ে মোটরসাইকেল চুরির মূল হোতা মেহেরাজ অনিক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে বাইজিদ বোস্তামী থানা পুলিশ। এসময় চোরাই সুজুকি জিকজার মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, একই মাসের ১৩ ডিসেম্বর হাটাজারী থানার জুনায়েদ নামে এক ব্যক্তির একটি ঝিকজার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে তিনি মামলা করেন। মামলা পরবর্তী বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পারে দুর্ধর্ষ চোরচক্রের সদস্য মেহেরাজ অনিক ও তার সঙ্গিরা মোটরসাইকেলটি চুরি করেছে।

সেই তথ্যের ভিত্তিতে বাইজিদ বোস্তামি থানা পুলিশ মেহেরাজ হোসেন অনিক ও তার এক সহযোগীকে গ্রেফতার করে মিরসরাই থানায় হস্তান্তর করে।

সেই সময় বাইজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশিদ আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাইজিদ থানার মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে মেহেরাজ অনিকের সন্ধান পাওয়া যায়। অনেক কৌশলে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।