‘গাছ লাগাই পরিবেশ বাচাই, সবুজে সাজাই মিরসরাই’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে মিরসরাইয়ে এক লাখ গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়।
বিতরণকৃত চারার মধ্যে ছিল- আম, জাম, জাম্বুরা, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা, মাল্টা, চাপালিশ, অর্জুন, বাদাম, নিমসহ বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এসব চারা উপজেলার ১৯টি শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি তার ৩০ সেকেন্ডের বক্তব্যে ছেলে রুহেলের বক্তব্যকে সমর্থন দিয়ে চারা বিতরণ কার্যক্রমের ভুয়সী প্রসংসা করে বক্তব্য শেষ করেন।
আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল তার বক্তব্যে বলেন, অতীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে নির্বিচারে গাছ নিধন করেছিল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে আবার বনায়ন করেছে। তাই সামনের নির্বাচনে সবুজায়ন রক্ষায় বিএনপি-জামায়াতের ব্যাপারে সতর্ক থাকবেন।