মিরসরাইয়ে বিএনপির তফসিল বিরোধী বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের মিরসরাইয়ে তফসিল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ৩ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ তফসিল বাতিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৬ষ্ঠ দফায় দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে এই বিক্ষোভ মিছিল।

অবরোধের দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামে প্রবেশপথ মিরসরাই বিক্ষোভ মিছিলটি করেন মিরসরাই উপজেলা ও বারৈয়ার হাট পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ।

মিছিলে নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মোহন দে বলেন, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন সাধারণ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।