মিরসরাইয়ে যুবলীগ নেতা মাসুদ করিমের ওপর হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগ নেতা মাসুদ করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্ররীগের সভাপতি নাহিদুল হাসান লাবিবের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল তার ওপর হামলা করে।

জানা গেছে, হামলায় আহত মাসুদ করিম তার দুই কর্মী ইমাম ও ইসলামকে নিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। এ সময় মাসুদ করিম রানা ও নাহিদুল হাসান লাবিবের নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে।

বিস্তারিত আসছে…