মিরসরাইয়ে গাঁজাসহ কুমিল্লাহ ও চাঁদপু‌রের ৩ জন গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ কুমিল্লা ও চাঁদপুরের ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত হামিদুর রহমানের ছেলে মো. হাবিব (৪০), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরিফ (২০) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত শফিউল্ল্যাহর ছেলে মো. সোহাগ (৩৫)।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ হওয়া এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পু‌লিশ জানায়, যাত্রীবাহী বাস যোগে ফেনী লালপোল থেকে চট্টগ্রামের উদ্দে‌শ্যে গাঁজাগু‌লো নি‌য়ে যাচ্ছিল তারা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, রংপুর থে‌কে চট্টগ্রামগামী শ্যমলী এন.আর ট্রাভেন্স নামের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২২৯৬) তল্লা‌শি ক‌রে গাঁজাগু‌লো পাওয়া যায়। আটকৃত যুবকরা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ক‌রে আসামিদের আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।