চট্টগ্রামের মিরসরাইয়ে আমেরিকা প্রবাসী শাহজাহান মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে ‘শাহজাহান মাহমুদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ জামান উল্লাহ, উপদেষ্টা নুরুল আমিন, সেক্রেটারি মো. নুর নবী ভূঁইয়া, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, মসজিদের ইমাম মো. রোকনউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম, মো. শাহিন, মো. শাহজালাল, মো. মাসুম, সুমন প্রমুখ।
এ সময় বক্তারা এই মহৎ উদ্যোগের জন্য শাহজাহান মাহমুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে ইমাম শাহজাহান মাহমুদ ও তার পরিবার এবং উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।