মহারাষ্ট্রে বাসে আগুন, ২৫ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্রে বাসে বিস্ফোরণ ও তা থেকে সৃষ্ট আগুনে ৩ জন শিশুসহ মোট ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের নাগপুর জেলা থেকে পুনে জেলয় যাওয়ার পথে বুলধানা জেলার সিন্দখেদরাজা এলাকার হাইওয়েতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন বুলধানা পুলিশের এসপি সুনীল কাড়াসনে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় বুলধানা জেলার পুলিশ সুপার সুনিল কদসানি জানিয়েছেন, এ ঘটনায় আগুন পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটির চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বাসটি মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। বুলধানায় এসে বাসটির টায়ার ফেটে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে আগুন ধরে যায়।

বুলধানার পুলিশের ডিপুটি এসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩২জন যাত্রী ‍ছিলেন। বাকি ৬-৮ জন আহত হয়েছেন। তাদেরকে বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচএফ