মণিপুরে যৌন হামলায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিলেন নারীরা

মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে হেনস্থার ঘটনায় অভিযুক্তর বাড়িতে ধরিয়ে দেওয়া হল আগুন। শুক্রবার ওই ঘটনায় মূল অভিযুক্তর বাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন। যা নিয়ে ফের চাপানউতোর বাড়তে শুরু করেছে।

শুক্রবার (২১ জুলাই) রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছে। যৌন হামলার ঘটনাটি ভারতজুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছিল দুই মাস আগে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দুই আদিবাসীকে টেনে-হিঁচড়ে রাস্তায় নেওয়া এবং সংঘবদ্ধ ধর্ষণের উসকানি ও নগ্ন করে গ্রামে ঘোরানোর কাজে উসকানি দিয়েছে।

ইম্ফলের সিনিয়র পুলিশ হেমন্ত পান্ডে বলেন, স্থানীয় নারীরা অভিযুক্তের বাড়িতে ঢিল মেরেছ এবং আগুন দিয়েছে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুরোধ করেছি। আমরা তাদের মনের ক্ষোভ বুঝতে পারছি।

যৌন হয়রানির ঘটনার মূল অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটির নিন্দা ও কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে যৌন হয়রানির ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও ৩০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।