ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রায় এক যুগ পরে

আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।  দীর্ঘ ১২ বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি আগামী মাসে ভারতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে এই সফরে যাবেন তিনি।  দুইদিনের এ সমাবেশ ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ায় আগামী ৪ মে শুরু হবে।

এসসিও হলো একটি আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তা ব্লক।  এর সদস্য রাষ্ট্র হলো- রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ বলেছেন, ভুট্টো-জারদারি তার ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্করের আমন্ত্রণে এ বৈঠকে যোগ দেবেন। সূত্র: আল-জাজিরা