ভারতে গাছচাপা পড়ে ৭ জন নিহত

ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে উপড়ে পড়া বিশাল একটি গাছচাপা পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।  স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলা জেলার ওই মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন।  এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে গিয়ে টিনের চালার ওপর আছড়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়লে এ ঘটনা ঘটে।  ঘটনার সময় ওই টিন শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন।  পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন।  এদের মধ্যে মধ্যে সাতজন নিহত হয়েছেন।