বৃষ্টিতে ২য় বিভাগ ক্রিকেটের খেলা মাঠে গড়ায়নি

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবারের (১৮ মে) পূর্বনির্ধারিত ২টি খেলাই বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।

এতে এম আজিজ স্টেডিয়ামে লিটল ব্রাদার্স ও রাফা ক্রিকেট ক্লাব এবং মহিলা কমপ্লেক্সে আবাহনী জুনিয়র ও চিটাগাং রয়েল মুখোমুখি হওয়ার কথা ছিল।

এর ফলে নিয়মানুসারে ৪টি দল-ই ১ পয়েন্ট করে লাভ করে।  এতে কারো ‘পৌষ মাস’ আবার কারো ‘হয়তো সর্বনাশ’ হয়েছে।