রবিবার (১৪ মে) পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয়েছে। আর এই দিনেই নিজের সন্তান শেহজাদ খান বীরের মা অর্থাৎ শবনম বুবলীকে নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থবিত্ত এবং অবৈধ সম্পর্কের অভিযোগ এনে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়ক শাকিব খান। দেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়ক। দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়ক।
শাকিব-বুবলীর ব্যক্তিগত রেষারেষির খবরে উত্তাল সিনেপাড়া। ব্যক্তিগত টানাপোড়েনের বিষয়টি তারা নিজেরাই নিয়ে এসেছেন গণমাধ্যমে। একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলছেন তারা। বিষয়টি নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও।
একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে শাকিব খান জনানা, দেখুন, সে (বুবলী) আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব। কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন।’
শাকিব আরো বলেছেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই।
গেল ঈদ আপনারা একসঙ্গে কাটিয়েছেন বলে বুবলী দাবি করেছে, এ নিয়ে শাকিব বলেন, দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারো সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি।
শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।