বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই কারাগারে

৩২৬ কোটি টাকা ঋণ খেলাপির সাত মামলা

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট জসিমউদ্দীন চৌধুরীকে (৬১) কারাগারে পাঠিয়েছে আদালত।  সাতটি ঋণ খেলাপি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী  ছিল বলে পুলিশ জানিয়েছে।  র‌্যাব এবং সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, জসিমউদ্দীন রাইজিং স্টিল লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠানের পরিচালক।  এ বছরের জানুয়ারি মাসে দেশের শীর্ষ ২০ জন ঋণ খেলাপির তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।  এর সূত্রে ধরে র‌্যাবের একটি দল তদন্তে মাঠে নামে।  সেখানে আসলাম চৌধুরীর মালিকানা রাইজিং স্টিলের নামে এক হাজার ১৪২ কোটি টাকা ঋণের বিষয়টি উঠে আসে।

প্রাথমিক তদন্তে র‌্যাব ওই প্রতিষ্ঠানের পরিচালক জসিমউদ্দীনের নামে এবি ব্যাংক থেকে নেয়া ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া পায়।  আরো জানা গেছে, ২০১৬ সালের ১৭ জুলাই নগরির হালিশহর থানায় দুদক বাদি হয়ে এই ব্যাপারে একটি মামলা দায়ের করে।  বর্তমানে এই মামলাটি চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন আছে।  ওই মামলায় ২০১৭ সালে জসিমউদ্দীনকে তিন নম্বর আসামি করে চার্জশিট দাখিল করা হয়।  এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।  গ্রেফতার এড়াতে একেক বার একেক স্থানে পালিয়ে যেতে থাকেন।

র‌্যাব ৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  শুক্রবার (১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিমউদ্দীনকে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।