বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে যা বললেন জ্বালানি উপদেষ্টা

বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের ৪ হাজার এল এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এই মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস দেওয়া হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।

বাসাবাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনো দেশে পর্যাপ্ত পরিমান গ্যাসের কোন কুপে পাওয়া যায়নি।

মুহাম্মদ ফাওজুল কবির আরও বলেন, আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করত। এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকেন। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমাদানি করে থাকে তাদের সাথে কথা বলে বোতল জাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।

তিনি আরও বলেন, দেশে লুটপাট হয়েছে এটা আপনারা সবাই জানেন। দেশ থেকে অনেক টাকা পাচার গেয়ে গেছে। সে টাকা দেশের বাহিরে চলে গেছে। অন্তবর্তী সরকারে থেকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে আমাদের সচিবরা দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো.আবদুল্লাহ আল ফারুকসহ বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশসন কোম্পানী লিমিটেডের (বাপেক্স) উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।