চট্টগ্রামে একটি চারতলা ভবন হেলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বায়েজিদের পশ্চিম শহীদ নগর, তৈয়্যবিয়া হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, আমরা ভবনটিসহ আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।