বাকলিয়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশেল ১১৯ নম্বর বড় কবরস্থান শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাকলিয়া বড় কবরস্থান মসজিদুল-এ-কুবায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ ইউনুস কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ-এ-কুবার খতীব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ শ‌ওকত ইমরান, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, মিথ্যার সাথে আপোষ করে নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় ঈমানি চেতনায় এগিয়ে যেতে হবে-কারবালার মহান এই শিক্ষার বাস্তবায়নে ইসলামের মূল্যবোধ ও আদর্শগুলো সমুন্নত থাকবে।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।