১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছিল ভারতের হ্যাকাররা। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। তবে বসেছিল না বাংলাদেশি হ্যাকাররা।
হুমকির জেরে ‘সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স’ নামের একটি গ্রুপ গতকাল পর্যন্ত ভারতের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। নিজেদের কাছে সংরক্ষণ করে রেখেছে কয়েক লাখ তথ্য।
গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) হ্যাকার গ্রুপটি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেন।
তাদের দাবি, ১৫ আগস্ট বাংলাদেশ সাইবার স্পেস হালমা ও মুসলমানদের উপর আঘাতের দায়ে ভারতের এরাউন্ড ১০০টি ওয়েব সাইট হ্যাকড লাগাতে সক্ষম হয়েছি আমরা।
বাংলাদেশি এই হ্যাকার গ্রুপটি ভারতের যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট দখল নিয়েছে- বিশ্ববিদ্যালয় প্রেস মিডিয়া, এনজিও, ট্রাভেল এজেন্সি ও বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইট।