ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হাত থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল ও উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিন।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। পরবর্তীতে উদ্ধারকাজে সহায়তার জন্য তুরস্ক সরকার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে সাড়া দেয় বাংলাদেশ।