বাঁশখালীতে পুকুরে মাছ ধরতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নে তামজিদ হোসেন (১১) নামে এক স্কুলছাত্র পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তামজিদ দুবাই প্রবাসী মো. হাবিবের একমাত্র পুত্র।

আজ বিকেল ৫টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলার পুইছড়ী ইউনিয়ের ৪ (চার) নং ওয়ার্ডে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ শওকত স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো.তামজিদ হোসেন আজ বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফিরে পুকুরে মাছ ধরতে পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন তাকে পুকুরের তলানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

একমাত্র পুত্রকে হারিয়ে পাগল প্রায় মা। এদিকে নিহত তামজিদের পিতা দুবাই প্রবাসী হাবিবুর রহমান দেশে ফিরলে নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। তামজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।