বনানী থানা জামায়াতের আমীর-সেক্রেটারিসহ আটক ১০

রাজধানীর বনানী থানা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠককালে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন নিয়তি রায় এ তথ্য জানান। তিনি বলেন, রাত সাড়ে ৯ টায় ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠককালে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতরা আগামী ১০ তারিখে সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় অভিযান চালিয়ে আমরা ১০ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এমএফ