বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

দগ্ধ একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি।

রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের বাসের চালক।

রবিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮% দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে “

দগ্ধ চালকের স্ত্রী রাশেদা বেগম বলেন, “খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিল। সকালে বাড্ডা থেকে সে অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিল। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।”

তিনি আরও বলেন, “আমার স্বামী তো রাজনীতি করে না, সে তো পরিশ্রম করে খায়। আমার স্বামীর সারা শরীর পুড়ে গেছে। আমরা বর্তমানে পরিবার নিয়ে মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গোদারিয়া গ্রামে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানিয়েছেন খিলগাঁও থানার