বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি গঠনে মতবিনিময়
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি গঠনকল্পে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম ভুট্টোর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ মে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ের একটি হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রেজাউল করিম ভুট্টো।
এ সময় অন্যদের মধ্যে জসিম উদ্দিন মিঠুন, শামীমা আকতার, লালন শিল্পী লূপর্ণা মূৎসুর্দ্দী লোপা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী শীলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বৈঠকখানার পরিচালক রকিবুল হাসান সোহেল, মঞ্জুর আলম, এ আর বাবলু, শিল্পকলার জীবন সদস্য রেজাউল করিম আলমগীর, নাছিমা আকতার, সংস্কৃতি কর্মী চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, যন্ত্রসংগীত শিল্পী নাজমুল হক শামীম, সাংবাদিক নজরুল ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।