ফেরি ডুবির ৬ দিন পর মাস্টারের মরদেহ উদ্ধার

পাটুরিয়া ফেরি ডুবির ৬ দিন পর এক সহকারী মাস্টারের মরদেহ উদ্ধার করা হয়েছে। হুমায়ুন কবীর (৩৯) নামে ওই ফেরিটির সহকারী মাস্টার ছিলেন।

এর আগে গত ১৭ জানুয়ারি পাটুরিয়ার পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

আজ সোমবার দুপুরে ফেরিডুবির স্থান থেকে কিছু দূরে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নৌ-পরিবহন কর্তৃপক্ষ হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে মরদেহ শনাক্ত করা হয়েছে।

১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। গাড়ির চালক, সহযোগী ও ফেরির কর্মচারীসহ ২১ জনের মধ্যে ২০ জন নিরাপদে ফিরে আসতে পারলেও নিখোঁজ ছিলেন ফেরিটির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবীর।

রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ট্রাক ও নিখোঁজ সেকেন্ড মাস্টার হুমায়ুন কবীরকে খুঁজে বের করতে গতকাল পাটুরিয়া ঘাটে পৌঁছায় বিশেষ উদ্ধারকারী নৌযান ঝিনাই-১।