সাদ্দাম হোসেন বলেন, আমি যখন দেখি ফুটবলে আমাদের পঞ্চগড়ের ছেলেরা-মেয়েরা বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলেছে। আর দাপটের সাথে খেলছে। পঞ্চগড়ের যে সুনাম, এখানে ক্লাব, একাডেমিগুলোতে যে সুনাম এসেছে। এবং বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, স্কুলে ভালো করছে। আমাদের জাতীয় পর্যায়ে খেলোয়ার ক্রিকেটে এসেছে, আমাদের গর্বের লাল সবুজের প্রতিনিধিত্ব করছে পঞ্চগড়ের ছেলেরা, পঞ্চগড়ের প্রমিলারা। তাই আমরা চাই আমাদের পঞ্চগড়ে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। কারণ বাংলাদেশের যে ফুটবলের সম্ভাবনা রয়েছে। মানুষের ফুটবলের প্রতি যে ভালোবাসা রয়েছে এটিকে কাঠামোগত ভাবে রূপায়ন করা প্রয়োজন। শুধু তাই নয় মাদক, যৌতুন, বাল্য বিবাহ প্রতিরোধেও কাজ করবে। যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ফুটবল আর্ন্তজাতিক পরমিন্ডলেও আরও অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি পঞ্চগড়ে আরো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। তারাও একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে সুনাম বয়ে আনবে।
তিনি আরও বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেেয় জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে র্সবত্র এ খলোটি হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলরে উন্নয়নে নানা পদক্ষপে গ্রহণ করেছে। তার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, অর্ন‚ধ্ব ১৭ র্টুনামন্টে, বঙ্গবন্ধু আন্ত;কলেজ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। ফুটবলের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষপে। দেশে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার প্রাথমকি বিদ্যালয় র্পযায়ে প্রতেিযাগতিার আয়োজন করেছে। ছেলে ও মেয়ে উভয়রে জন্যই এ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের তৃনমূল র্পযায় থেকে মেধাবী খেলোয়াড়দের জাতীয় র্পযায়ে তুলে আনার অভিপ্রায়ে দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ চলমান রয়েছে। বোদা উপজেলা সদরেও শিগগিরই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।
এছাড়াও তিনি আলোকিত পঞ্চগড় গড়তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পঞ্চগড়কে সংবাদমাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আলোকিত পঞ্চগড় গড়তে সরকার ও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, উপ দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন, উপ প্রচার সম্পাদক বিএম জবল-ই-রহমত, ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি সাঈদ আল মাহমুদ, রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ইজাজ মামদুম প্রামানিকসহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।