চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী’র বড়ভাই দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাবেক ফটো সাংবাদিক প্রজেশ চক্রবর্তী মারা গেছেন।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫ টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা, স্ত্রী, ২ ভাই, পুত্র-কন্যা’সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রজেশের ছোটভাই রাজেশ চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেন, ‘হৃদয়টা ছিড়ে যাচ্ছে বড় ভাইটাকে হারিয়ে ফেললাম। মাকে কী জবাব দেব বুঝতে পারছি না।’
এদিকে প্রজেশের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়।
এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।