চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারীর লাশ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল নয়টার সময় এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে অটোরিকশা যোগে দুজন লোক এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। পরে নিহত নারীকে নিয়ে আসা দুই ব্যক্তির খোঁজ করে পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার এসআই হিমেল চাকমা লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে বলেন, নারীর কোনো পরিচয় খুঁজে না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।