চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ জুলাই) ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল ৫ টার দিকে এক শোভাযাত্রা উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশন চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সাবেক ও ছাত্রনেতা নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামীলীগ নেতা আবুল বশর, সরোয়ার উদ্দীন, কাশেম মেম্বার, শফিউল আজম, যুবলীগ নেতা সাহেদুল আলম, গোলাপ মাওলা, আসিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক রায়হান রুপু, ছাত্রলীগ নেতা আবু শোয়েব, মেজবা উদ্দিন, তুহিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সামনে যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান নেতৃবৃন্দরা।