প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ওরওশন এরশাদ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মুন বলেন, ‘দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেছেন সৌজন্য সাক্ষাতে। ’

সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা আলোচনা হয় সাক্ষাৎ অনুষ্ঠানে।