প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

চার অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠন আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পক্ষ দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবর দুপুর সাড়ে বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ওইদিন সেখান থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে আওয়ামী লীগ সভাপতিকে অভিবাদন জানাবেন

বিষয়ে দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সংবর্ধনায় লাখো লোক সমাগমের পরিকল্পনা নেয়া হয়েছে এদিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হবেন শেখ হাসিনা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, গণসংবর্ধনার দিন রাস্তায় যাতে কোনো জনদুর্ভোগ না হয় সেজন্য নেতাদের নির্দেশনা দেয়া হবে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, সরকারের অর্জন, জাতিসংঘসহ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানোর সিদ্ধান্ত হয়েছে