পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই

গাজীপুরের পূবাইলে তরুণ উদ্যোক্তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬মার্চ) পূবাইলের ৪০ নং ওয়ার্ড মেঘডুবী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে, ছিনতায়ের ঘটনায় আহত শরিফুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সদর থানার খাসিয়াকুলা গ্রামের নূর হোসেনের ছেলে, সে মেঘডুবী এলাকার সাবরিনা ড্রিম রিসোর্টের পাসে ইসমাইলের বাসার ভাড়াটিয়া।

ছিনতাইয়ের ঘটনার পর ১ জন কে আসামী করে স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিম শরিফুল, অভিযুক্ত সেই ছিনতাইকারী হলো পূবাইলের কুদাব পশ্চিম পাড়া এলাকার হুমায়ুনের ছেলে রিফাত (২৫)।

ঘটনার দিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন শরিফুল, এ সময় রিফাত ও তার দুই সহযোগী তার গতিরোধ করে ছিনতাই কান্ড ঘটায়, পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।