পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাসের হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন। তিনি বলেন, “সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লেনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।