চট্টগ্রামের পটিয়ায় গাঁজা ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃত যুবকের কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ও ১০০ গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙাপাড়া এলাকায় একটি মুরগীর খামারে বিশেষ অভিযান চালিয়ে মো মনিরুল হাসান চৌধুরী (২৮) প্রকাশ রোকনকে আটক করা হয়েছে।
সে এলাকার মৃত রফিক আহমেদের ছেলে বলে জানিয়েছেন পটিয়া থানা পুলিশ।
আটক যুবককের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।