গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
মো. আবুল কাসেমকে সভাপতি ও নয়ন শীলকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই পূ্র্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শারমিনা মাহবুবুলসহ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।