দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ আসনে নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করছে। এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনীত সদস্যদের নাম ঘোষণা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়েছেন তাঁর আসন নড়াইল-২ থেকে। গত নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি।