নোয়াখালীতে কোটা সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নোয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ মো. আসিফ (২৬) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মো. আসিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, তিনি গত ৫ আগষ্ট বিকেলে নোয়াখালী সোনাইমুড়ী থানার সামনে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টায় আইসিইউতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহামেদ। তিনি বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’