নিপুণের প্রতিদ্বন্দ্বী ডিপজল

আগামী ১৯  এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন।  মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন আগেই জানিয়ে দিয়েছেন,  তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন না।  অন্যদিকে, সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করবেন নিপুণ।

তবে সভাপতি পদে তার নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিলেন নিপুণ।

নিপুণ জানিয়েছেন, এখনো তারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ভাবেননি। আস্তেধীরে প্যানেল গোছানোর কাজ চলছে।  আগামী মাসের মাঝামাঝিতে প্যানেল চূড়ান্ত করবে।

নির্বাচনে তাদের প্যানেল থেকে সভাপতি পদে কে দাঁড়াচ্ছেন, জানতে চাইলে এই নায়িকা বলেন, এখনো বলার সময় আসেনি।  আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী তা সিদ্ধান্ত নেবেন।  তারাই বিষয়টি দেখছেন।

কমিটির ২১ সদস্যের পদের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার খবর শোনা যাচ্ছে। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। প্যানেলে সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল।

অন্য আরেকটি সূত্রে সভাপতি পদে জ্যেষ্ঠ অভিনেতা মাসুদ রানা এবং আলমগীরের নাম শোনা গেছে।  তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে একটি প্যানেল থেকে।