নারায়ণগঞ্জ প্রতিনিধি : অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় নাসিক ৬নং ওয়ার্ডের এফপিও প্রিপারেটরি স্কুলের সামনে থেকে এক র্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালিতে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি পূর্ব এফপিও প্রিপারেটরী স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।এতে সভাপতিত্ব করেন- জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তার রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।
র্যালী ও আলোচনা শেষে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা।